1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণ: মূলহোতা মাসুম গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫,
  • 205 Time View
278

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিয়ের প্রলোভনে যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় মূলহোতা আসামি মোঃ মাসুম মন্ডল (২৭) কে রাজশাহীর এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সদর কোম্পানি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সূত্রে জানা যায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকল ধরনের অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণ ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম একজন সহজ-সরল ও নিরীহ মহিলা। ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর প্রেমের পর গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুম দেশে ফিরে ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে বিবাহের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে মাসুম ভিকটিমকে জাল দলিল দেখিয়ে ভুয়া বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে তাকে স্ত্রীর মর্যাদা দেয় এবং গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে মাসুম বিষয়টি জানতে পেরে পালিয়ে যায়। ভিকটিম পরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে আসামি তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে নিরুপায় হয়ে ভিকটিম আদালতের শরণাপন্ন হলে, আদালত বগুড়া শিবগঞ্জ থানা পুলিশকে ধর্ষণ মামলা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বগুড়া শিবগঞ্জ থানায় মামলা নং–০৩, তারিখ–০১/০৯/২০২৫, ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০২০-এর ১৯(১) অনুযায়ী মামলা রুজু হয়। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।এরপর র‍্যাব পুলিশের পাশাপাশি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২৫ রাত ১২টা ৫ মিনিটে র‍্যাব-৫, সদর কোম্পানির একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা আসামি মাসুম মন্ডলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বাড়ি উধুলি পূর্বপাড়া, শিবগঞ্জ, বগুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এক কর্মকর্তা জানান, সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে র‍্যাব সবসময়ই সংবেদনশীল এবং ভবিষ্যতেও এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026