1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশায় পঞ্চম শ্রেণির মানোন্নয়ন পরীক্ষায় ৭৩ জনের মধ্যে ৫৩ জন

রবি মিয়া, ধর্মপাশা সুনামগঞ্জ
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 94 Time View
189

রবি মিয়া, ধর্মপাশা সুনামগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৭৩জন পরীক্ষার্থীর মধ্যে ২০জন পরীক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় ফলাফলে শতভাগ পাসের হার নিশ্চিত করতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ জাহান কবীর এই পদক্ষেপ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সবকটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালযের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মানোন্নয়ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।জানা গেছে, উপজেলার ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র্পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ৭৩জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু মেধা যাচাই পরীক্ষায় অংশ নিয়েছে ৫৩জন। সচেতন নাগরিকরা অভিযোগ করে বলেন, যেখানে বিদ্যালয়টিতে পঞ্চম শ্রেণির ৭৩ জন শিক্ষার্থী রয়েছে, সেখানে মাত্র ৫৩ জন পরীক্ষায় অংশ নিলো,বাকি ২০ জনকে কেন বাদ দেওয়া হলো, তা স্পষ্ট নয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক উভয়েরই দায়িত্ব ছিল বিষয়টি তদারকি করা।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবির বলেন, আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম, যারা নিয়মিত ক্লাসে অনুপস্থিত ছিল বা দেরিতে ফরম ফিলআপ করতে এসেছে, তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। যারা ইচ্ছুক এবং নিয়মিত ছিল, শুধু তাদেরই পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র কান্তি দে জানান, প্রধান শিক্ষক যে তালিকা দিয়েছেন, আমি সেটিই গ্রহণ করেছি। মোট ৫৩ জন পরীক্ষার্থীর তালিকা আমার কাছে রয়েছে। বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, সে তথ্য আমার জানা নেই।এ বিষয়ে স্থানীয়দের দাবি, পুরো বিষয়টি তদন্ত করে অনুপস্থিত শিক্ষার্থীদের বঞ্চনার কারণ খুঁজে বের করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026