
মোঃ আব্দুল জলিল পাশা উপজেলা প্রতিনিধি
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী চরপাড়া জান্নাতে অনুষ্ঠিত হলো মরহুম মুন্নাফ ফকির (রঃ)-এর ৩৫তম ওরস মোবারক ও ঐতিহ্যবাহী জারি গানের অনুষ্ঠান।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আবহে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন হাজারো ভক্ত, দর্শক ও সংস্কৃতিপ্রেমী মানুষ।এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী মোঃ সেলিম আলদীন সেলিম, এবং সিংগাইর উপজেলা জাসাসের সভাপতি মোঃ সাইফুর রহমান।অনুষ্ঠানে আরও অংশ নেন জেলা ও উপজেলা জাসাসের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডঃ মোঃ সেলিম আলদীন সেলিম বলেন বিগত সনে বাউল শিল্পীরা ছিলো বৈষম্যের স্বীকার। তাই মানিকগঞ্জের সংগ্রামী সফল আহবায়ক আফরোজা খানম রিতার দিক নির্দেশনায় আপনারা ধানের শীষে ভোট দিয়ে বৈষম্যের কবর রচনা করবেন। আর যেন কোনো শিল্পীকে এই বৈষম্যের স্বীকার না করতে পারে।ওরস মোবারকের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ।রাতের আয়োজনে ছিল মনোমুগ্ধকর জারি গানের আসর, যেখানে জনপ্রিয় শিল্পী মোঃ আব্দুল কালাম ও শারমিন সরকার তাঁদের সুরেলাকণ্ঠে একে একে পরিবেশন করেন অসংখ্য লোকজ ও ধর্মীয় গান।শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে যান, চারপাশে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও আনন্দঘন পরিবেশ।স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক বিশাল মিলনমেলায়।ওরস প্রাঙ্গণ জুড়ে ছিল ধর্মীয় ভাব, লোকজ সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য সমন্বয়।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস বলেন,বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে জাসাস সবসময় এমন আয়োজনে সহযোগিতা করে যাবে।এ সময় বক্তারা মরহুম মুন্নাফ ফকির (রঃ)-এর আধ্যাত্মিক জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও ধর্মপ্রচারমূলক অবদানের কথা স্মরণ করেন।দিনব্যাপী এ ওরস মোবারক শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।