
আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের,পদ্মা সেতু উত্তর থানার,চন্দ্রবাড়ী বাজার সংলগ্ন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার আমীর- মুফতি এস এম আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার সেক্রেটারি- জনাব আব্দুর রহিম সরকার,থানার প্রচার বিষয় সম্পাদক- জনাব সাব্বির আহমেদ বাবুল ঢালি।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের- সভাপতি জনাব মোশারফ হোসেন খান, বাইতুল মাল বিষয়ক সম্পাদক- জনাব নূর মোহাম্মদ মোস্তফা। কুমারভোগ ইউনিয়নের সভাপতি- জনাব জাহিদ সিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন ২০০৬ সালের ২৮ অক্টোবর শাপলা চত্বরে লগি-বৈঠার মাধ্যমে নিহতদের হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং নিহতদের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শেষ হয়।