1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 129 Time View
224

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে নান্দাইল শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম সূর্য।

বিশেষ অতিথি ছিলেন জননন্দিত সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল।অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবদল ছিল অগ্রণী ভূমিকায়। র‍্যালিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, বিএনপি নেতা চুন্নু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, শহিদুল ইসলাম, যুবদল নেতা ফেরদৌস , যুবদল নেতা তুহিনুল ইসলাম, আসাদুজ্জান আসাদ, মামুন জুয়ারদার, মামুনুর রশীদ ওয়াসীম, সাবেক কমিশনার ওয়ালীউল্লাহ সহ নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদলের আদর্শে উজ্জীবিত থেকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026