
নুরুল আমিন লোহাগাডা চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বডহাতিয়া ইউনিয়নর একটি মন্দিরের মূর্তির মাথায় মুকুট আকারে থাকা স্বর্ণ চুরি হওয়ার অন্তত দেড মাস পর ২৫ অক্টোবর (২০২৫) শনিবার দুপুর ১টার দিকে বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানা আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করেছে লোহাগাড়া থানা-পুলিশ।
লোহাগাড়া থানার পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বড় হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় শ্রীশ্রী লোকনাথ মন্দিরে একটি ছুরির ঘটনা ঘটে এতে চুরি হওয়া মন্দিরের ভিতরে থাকা মূর্তির তাজ হইতে দুই ভরি ওজনের স্বর্ণ চুরি করে নিয়ে যায়। পরক্ষনে মন্দির কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন এতে লোহাগাড়া থানার পুলিশ অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ১৮ অক্টোবর (২০২৫)কক্সবাজার জেলার রামু উপজেলা ঘোনার পাড়া এলাকা থেকে পিন্টু ধর (২৭)নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত পিন্টু ধর ওই এলাকার কালু কুমার ধরের ছেলে।
পুলিশ বলেন তিনি এই মামলার একমাত্র আসামি। এদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান বলেন পিন্টু ধর একজন পেশাগত ভাবে চোর তিনি প্রত্যেকটি মন্দিরে মন্দিরে চুরির উদ্দেশ্যে ঘুরে বেড়ায় অর্থাৎ চুরি বিদ্যা তার পেশা।,তার বিরুদ্ধে রামু থানা ও লোহাগাড়া থানয় একাধিক চুরি মামলা রয়েছে। গ্রেফতারের পর পিন্টু ধর কে চট্টগ্রাম
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন। এবং পুলিশ আদালতের কাছে দুই দিনের রিমান্ডের আবেদন করিলে আদালত তা মঞ্জুর করেন,এবং পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন আাদালত। দুই দিনের রিমেন্ড চলাকালীন পিন্টু ধরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগর থেকে চুরি হওয়া স্বর্ণ ২৫ অক্টোবর শনিবার বিকালে উদ্ধার করা হয়েছে ঐদিন বিকালে পিন্টু ধরকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।