1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে র‍্যাব ১৫ অভিযানে গহীন পাহাড় থেকে ২২ অপহৃতকে উদ্ধার

মোজাম্মেল হক, কক্সবাজার 
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 115 Time View
190

মোজাম্মেল হক, কক্সবাজার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।গতকাল রাতে (২৬ অক্টোবর) সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

আজ (২৭ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সাগর পথে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। ২৬ অক্টোবর মধ্যরাতে তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল করাচিপাড়া গহীন পাহাড়ে অভিযান চালায়। তিন ঘণ্টার অভিযানে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও জোরপূর্বক মালয়েশিয়া পাচার করতে করাচিপাড়া পাহাড়ে মানব পাচারকারী চক্রের নিকট জিম্মি থাকা ২২ জন অপহৃতকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ১ জন পুরুষ বাংলাদেশী, ২১ জন রোহিঙ্গা (পুরুষ-১০, নারী-৪, শিশু-৭)।

তিনি আরও জানান, অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যগণ কৌশলে পালিয়ে যায়। তবে অপহৃতের দেওয়া তথ্য, র‌্যাবের গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে পাচারকারী চক্রের সদস্যদের  নাম শনাক্ত করা সম্ভব হয়েছে।

চক্রের সদস্যরা হলেন লেঙ্গুরবিল গ্রামের মো. আহমদের পুত্র মো. খলিল (৪৫) ও রাশেদুল ইসলাম (২০), মো. খলিলের স্ত্রী জাহানারা (৪১), হাতিয়ারঘোনা করাচিপাড়া গ্রামের বশর হাজীর পুত্র আব্দুল্লাহ মেম্বার (৩৫), কবির সওদাগরের পুত্র আব্দুল (২৬), মৃত আব্দুস সালামের পুত্র আব্দুর রশিদ (২৮), কবির সওদাগরের পুত্র শহিদুল্লাহ (২২), মো. সোনা আলীর পুত্র ওসমান গণি (২৬) আহমদ মিয়ার পুত্র ইয়াকুব (৩৫)।

এ ঘটনায় চিহ্নিত পলাতক আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারাসহ ২০১২ সালের মানব পাচার আইনের ৭/৮/১০ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026