1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীর বেগমগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাইল্লা জহির গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 124 Time View
189

নুর উদ্দিন,নোয়াখালী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাব-১১, সিপিসি-৩ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৪) গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল রাতে বেগমগঞ্জ উপজেলার ৮নং বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুর তপাদার বাজার সংলগ্ন বাইতুল আমান জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার।তিনি জানান,ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বেগমগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন জহির। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল বাসটি তল্লাশি করে তাকে আটক করে।তল্লাশির সময় তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ১০টি ছোট প্যাকেটে বিশেষভাবে মোড়ানো ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জহির দীর্ঘদিন ধরে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দুই জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026