নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
মো: মিলন হোসেন স্টাফ রিপোর্টর নওগাঁ
Update Time :
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
127 Time View
নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
মো: মিলন হোসেন স্টাফ রিপোর্টর নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার' আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের মোলায়েম এর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর (মধ্যপাড়া) গ্রামের আবু মুসার পুকুর পাড়ে। নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। স্থানীয়রা জানান, সকালের দিকে এলাকার একজন ব্যক্তি পুকুর পাড়ে ডাব গাছের নিচে ডাব সহ এক জনকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার...
213
মো: মিলন হোসেন স্টাফ রিপোর্টর
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার’ আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের মোলায়েম এর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর (মধ্যপাড়া) গ্রামের আবু মুসার পুকুর পাড়ে। নিহত ওই যুবক মাদকাসক্ত ছিলেন। স্থানীয়রা জানান, সকালের দিকে এলাকার একজন ব্যক্তি পুকুর পাড়ে ডাব গাছের নিচে ডাব সহ এক জনকে পড়ে থাকতে দেখে চিৎকার করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে দেখে সে মৃত অবস্থায় পড়ে আছে। পরে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।