1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার-১

এম এ রাজ্জাক (সুমন) 
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 114 Time View
196

এম এ রাজ্জাক (সুমন) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের পানহাটা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় এই সফল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মো. হৃদয় মাদবর (২৩)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় মাদবর ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে।

এই অভিযানে তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস (ক্রিস্টাল মেথ) সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা, ৪টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম এবং ১টি ছুরি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলার উন্নতি ঘটাতে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেখানে মাদক বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ড চলে আসছে, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের এই অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তারা দেশের যেকোনো স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সর্বদা প্রস্তুত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026