
মুহা নাইম বিন রফিক মোংলা
আজ ২৫.১০.২০২৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় মোংলার সুনামধন্য প্রতিষ্ঠান দারুল আমীন নূরানী মাদ্রাসায় ২য় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পবিত্র কুরআনের ছবক প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সহকারী পরিচালক হাফেজ মাওলানা ইব্রাহীম আমীন এবং সঞ্চালনা করেন অত্র মাদ্রাসা নাজেমে তা’লীমাত মাওলানা হোসাইন আহমাদ।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠান এর ১৮ জন শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন তাদের আলোচনায় বলেন যে বর্তমানে নুরানী মাদ্রাসা গুলো কুরআনের আলো ছড়াতে ও মুসলিম বাচ্চাদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে অগ্রনি ভুমিকায় আছে এবং এর উস্তাদগন নিরলস ভাবে এই খেদমত এর আনজাম দিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় উক্ত প্রতিষ্ঠান ২৪ এর জানুয়ারিতে মাওলানা ইউসুফ ইকবাল ও হাফেজ মাওলানা ইব্রাহীম আমীন এর নিজ বাড়ি ও অর্থায়নে প্রতিষ্ঠিত হয়ে মোংলা উপজেলা নয় পুরো বাগেরহাট জেলাতে সুনামধন্য প্রতিষ্ঠান ও ভালো পড়ালেখার জন্য সুখ্যাতি অর্জন করেছে। তার প্রতিষ্ঠান এর কবুলিয়াত কামনা করেন।
উক্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজিবী,মোহাম্মাদ মনিরুজ্জামান সবক প্রদান করেন : উস্তাযে আসাতেযা মাও:মারুফ বিন ইশারাত খুলনাভী, বিশেষ অতিথিঃ হিসাবে উপস্থিত ছিলেন: হাফেজ মাও. রুহুল আমীন সাহেব।অধ্যক্ষ চালনা বন্দর ফাজিল মাদ্রাসা প্রধান উপদেষ্টা, দারুল আমীন নুরানী মাদ্রাসা, পৌর করবস্থানের খতীব মাও:আঃ রউফ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোংলা উপজেলা সভাপতি মো. রেজাউল করিম মৃধা ও বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও মোহতামিমগন এবং অত্র মাদ্রাসার, শিক্ষক হা. সা’আদ হা. রবিউল ইসলাম,মাও. জাহাঙ্গীর আলম, হা. শাহিদুল,হা. ইমরান, মাও. আরিফ বিল্লাহ সহ প্রমুখ।