1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মকুলের উপর গুলি তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল

মোঃ খলিলুর রহমান খলিল 
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 121 Time View
215

মোঃ খলিলুর রহমান খলিল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের পদ্ম পাড়ায় নিজ বাস ভবনের সামনে গুলি বিদ্ধ হন নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম মকুল।আজ ২৪শে অক্টোবর রাত আনুমানিক আটটায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।এলাকাবাসী তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাঃ হাবিবুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এলাকা বাসী জানান তিন জন ছেলে মোটরসাইকেল দিয়ে এখানে অবস্থান করেছিল গুলি করে দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যায়।

মকুলের উপর গুলির খবরে নবীনগরের সমবায় মার্কেট থেকে উপজেলা পরিষদ গেইট পর্যন্ত প্রতিবাদ মিছিল বের হয়ে পূনরায় থানার গেইটে এসে শেষ হয়।বিএনপির নেতাকর্মীরা প্রকমত অপরাধী ধরতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন নতুবা বৃহৎ পরিসরে আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।মুকুলের উপর গুলির পর নবীনগরে থমথমে অবস্থা বিরাজ করছে।

মজিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সভাপতি ও আহবায়ক হিসেবে দীর্ঘ দুই যুগে ধারাবাহিক ভাবে দায়িত্ব পালন করেন। তিনি নবীনগরে সর্বদলের লোকজনের নিকট পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026