
মোঃ নুরুচছফা ইসলাম বিশেষ প্রতিনিধি
লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ২৪ অক্টোবর /২৫ ইং শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাসাস সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় জাসাস সভাপতি মোঃ কামরুল হক মহসিনের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোবারক হোসেন মহরম। প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজিজনগর সাংগঠনিক উপজেলার সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটি সদস্য,আবু ছৈয়দ,আবদুল লতিফ, আবুল খায়ের, আজিজনগর সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক বশিরুল আলম রবিন আহ্বায়ক কমিটি সদস্য আনোয়ার হোসেন, ইলিয়াস, খোকন।বক্তারা আগামী জাতীয় সাংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে বান্দরবানের তারণ্যের অহংকার জাবেদ রেজা তথা যাকেই দল মনোনয়ন প্রদান করবে তার পক্ষেই কাজ করবেন বলে ব্যক্ত করেন। জাসাসের সভাপতি কামরুল হক মহসিন বলেন, আজকের মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল করার লক্ষে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা জরুরি মনে করেন তিনি। বক্তব্য রাখেন- যুবদলের আহবায়ক বশিরুল আলম রবিন প্রমুখ।