1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু

জিসান ময়মনসিংহ 
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 133 Time View
201

জিসান ময়মনসিংহ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যসহ দলের সর্বস্তরের পদে পুনর্বহাল করেছে বিএনপি। প্রতক্ষ্যদর্শ ীরা জনায় গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। বাচ্চু বিষয়টি নিয়ে কেন্দ্রে আবেদন করেন। আবেদন পুনর্মূল্যায়নের পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ভালুকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা জানান, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কাজে পুনরায় গতি সঞ্চার হবে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বিষয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আরও জানান, ভালুকার মানুষের ভালোবাসা তাকে দায়িত্ব পালন ও দলের প্রতি আরও নিবেদিত হতে উৎসাহিত করেছে। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভালুকার প্রতিটি মসজিদে বাদ জুমা দোয়া ও মোনাজাতের আহ্বান জানান।স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাচ্চুর ফিরে আসায় ভালুকা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় আরো শক্তিশালী হবে এবং তৃণমূলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026