
এস এন জামান হাশেমী পাবনা জেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মোঃ রবিউল ইসলাম (রাজা) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর।মরহুম রবিউল ইসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাদোয়া গ্রামের মৃত নায়েব আলী প্রামানিকের বড় ছেলে। তিনি একজন সৎ, নম্র ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হাবাসপুর উচ্চ বিদ্যালয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।তার মৃত্যুতে “সুজানগরবাসী ফাউন্ডেশন” গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আমরা একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবককে হারালাম। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।