1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঘাটাইল উপজেলায় ভূমি তথ্য বাতায়ন লক্ষে কাজ করছেন সহকারী কমিশনার ভূমি অফিসার 

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 178 Time View
224

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আপনি কি জানেন জমির নামজারি তথা মিউটেশন করতে আপনার ৪ ধরণের ফি-তে সর্বমোট মাত্র =১১৭০/- টাকা খরচ হয়।এই ৪ ধরণের ফি হচ্ছে কোর্ট ফি, নোটিশ জারি ফি, রেকর্ড কারেকশন ফি, এবং প্রতি কপি খতিয়ান বাবদ ফি। যেসব আইনবলে এসব ফি নেওয়া হয় তা হচ্ছে: ১। The Court-fees Act, 1870 এর ক্ষমতাবলে মিউটেশন মামলার কোর্ট ফি বাবদ ২০/- (বিশ) টাকা নেয়া হয়। ২। The Practice and Procedure Manual, 1969 এর ১৬৬ বিধিবলে এবং পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে মিউটেশন মামলার নোটিশ বা প্রসেস ফি বাবদ ৫০/- টাকা নেয়া হয়।৩। The Stamp Act, 1899 এর ১ম তফসিলে প্রদত্ত ক্ষমতা মতে মিউটেশনকালে রেকর্ড কারেকশন বাবদ ১০০০/- টাকা নেয়া হয়।৪। The Bengal Record Manual, 1943 এর ৮ম অধ্যায় মতে এবং পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে মিউটেশন মামলার সৃজিত খতিয়ানের কপি সরবরাহ বাবদ ১০০/- টাকা নেয়া হয়। সকল অর্থ ১১৭০/- টাকা অনলাইনে গ্রহণ করে iBASS++ সিস্টেমের মাধ্যমে সরাসরি সরকারি খাতে প্রেরণ করা হয়। ভূমি অফিসগুলোকে ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ভূমি অফিসে নগদ লেনদেন বন্ধ করা হয়েছে।নিজের জমির কাজ নিজে করাই উত্তম – ভূমিসেবা ওয়েব প্ল্যাটফর্ম (https://land.gov.bd/) ইউজার ফ্রেন্ডলি করে ডিজাইন করা হয়েছে। ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা জিমেইলের মত ইমেইল সেবা যারা ব্যবহার করতে পারেন তারা সহজে নিজেই নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান কিংবা মৌজা ম্যাপ ও খতিয়ান প্রাপ্তির মত ভূমি সেবা গ্রহণ করতে পারেন।এর পরেও কোনও কারণে কেউ যদি তৃতীয় কোনো পক্ষকে ভূমিসেবা সংশ্লিষ্ট অনলাইন আবেদন দাখিলের জন্য নিয়োজিত করেন, এবং সেই সাথে উক্ত সেবার সরকার নির্ধারিত মূল প্রদেয় ফি’র অতিরিক্ত অর্থ তৃতীয় পক্ষকে প্রদান করেন  সেক্ষেত্রে, তৃতীয় পক্ষকে প্রদত্ত সেই অতিরিক্ত অর্থের সাথে ভূমিসেবা ফি’র কোনো সম্পর্ক নেই। তৃতীয় পক্ষের মাধ্যমে সেবা গ্রহণের বিষয়টি শৃঙ্খলার মধ্যে আনয়নের জন্য ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিসেবা সহায়তা নির্দেশিকা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে এবং ভূমিসেবা সহায়তা ফি এর পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026