1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর বাজারে সবজির দামে স্বস্তি শীতের আগমনে কমছে দাম

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 302 Time View
369

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে সবজির বাজারে অবশেষে নেমেছে স্বস্তির হাওয়া। টানা কয়েক মাসের অস্বাভাবিক উচ্চ দামের পর এখন বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। আগে যেখানে প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে ছিল, বর্তমানে তা নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার ঘরে।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার, নিউমার্কেট ও লক্ষ্মীপুর বাজার ঘুরে দেখা গেছে— বাজারে নতুন সবজি আসতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, শীতের শুরুতে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমে আসবে।আজকের বাজারদর (প্রতি কেজি)করলা ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা, বেগুন (গোল) ৮০ টাকা।এছাড়া, পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় পাওয়া যাচ্ছে।বেসরকারি চাকরিজীবী তুমি সরকার বলেন,গত কয়েক মাস ধরে সবজির দাম ছিল আকাশছোঁয়া। ১০০ টাকার নিচে কিছুই পাওয়া যেত না। এখন অন্তত কিছুটা স্বস্তি মিলছে, বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।অন্যদিকে সাহেববাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন,বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে, সরবরাহও বেড়েছে। তাই দাম কমেছে। শীত আসলে আরও নতুন সবজি উঠবে, তখন দাম আরও কমবে।বর্তমানে বাজারে ৫০ থেকে ৬০ টাকার ঘরে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে। তবে কিছু সবজি এখনও ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026