গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
আবুসালে ইসলাম গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Update Time :
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
245 Time View
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
আবুসালে ইসলাম গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শাকিল আহমেদ (২০)। তিনি বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী পশ্চিম পাড়ার মোঃ কামাল শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রেন চলাচলের সময় শাকিল রেললাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ ট্রেনটি কাছে চলে আসলে তিনি সরে যেতে না পারায় ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান।ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, শাকিল শান্ত স্বভাবের...
272
আবুসালে ইসলাম
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শাকিল আহমেদ (২০)। তিনি বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ী পশ্চিম পাড়ার মোঃ কামাল শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালগঞ্জ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রেন চলাচলের সময় শাকিল রেললাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ ট্রেনটি কাছে চলে আসলে তিনি সরে যেতে না পারায় ঘটনাস্থলেই কাটা পড়ে মারা যান।ঘটনার খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানান, শাকিল শান্ত স্বভাবের ছেলে ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।