
মোঃ নুরুচছফা ইসলাম বিশেষ প্রতিনিধি
লামা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ত্রি -মাসিক মিটিং অনুষ্ঠিত হয় খুব আনন্দ উৎসবে এবং পরবর্তী তংথমাং রিসোর্টে মধ্যাহ্নভোজ এ আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অদ্য – ২৩ অক্টোবর – ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১টায় সংগঠনের প্রধান কার্যালয়ে লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন লামা উপজেলা প্রতিনিধি মোঃ তৈয়ব আলী’র সভাপতিত্বে ত্রি-মাসিক মিটিং এ উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ শামছুদ্দোহা, দৈনিক যুগ-যুগান্তর ও জে জে টেলিভিশন লামা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ডেসটিনি লামা প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি, কামরুল হক মহসিন, লামা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তর (বান্দরবান দক্ষিন) প্রতিনিধি মোঃ ইলিয়াছ আরমান, দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সদস্য আব্দুল হামিদ সজিব প্রমূখ।