1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সৎ কাজের সহযোগী হওয়া—ইসলামের চিরন্তন আহ্বান

এস এম আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 214 Time View
231

শায়খ মুহাম্মাদ আলমগীর হোসাইন
খতিব হাজী শরিয়তুল্লাহ (র:)জামে মসজিদ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,
“তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাত, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে । তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে এবং আল্লাহর উপর ঈমান রাখবে।(সূরা আলে ইমরান: ১১০) এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানকে সমাজে ন্যায়, সত্য ও সৎকাজ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছেন। শুধু নিজে ভালো থাকা নয়, অন্যদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করা একজন মুসলমানের অন্যতম কর্তব্য। হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,  যে ব্যক্তি কোন সৎ কাজের দিকে আহ্বান করে, সে নিজেও সেই কাজের সমপরিমাণ সওয়াব পাবে; যারা তার আহ্বানে সাড়া দেয়, তাদের সওয়াব থেকেও কিছুই কমবে না। (সহিহ মুসলিম) অর্থাৎ, আপনি যদি কাউকে কোনো ভালো কাজে উৎসাহ দেন যেমন ,নামাজ পড়তে, দান করতে বা সত্য কথা বলতে এবং সেই মানুষটি আপনার কথায় অনুপ্রাণিত হয়ে কাজটি করে, তবে আপনি সেই সওয়াবের অংশীদার হবেন। ইসলামে এটি সওয়াবের ধারাবাহিকতা হিসেবে বিবেচিত, যা মৃত্যুর পরও অব্যাহত থাকে।সমাজে সৎ কাজের প্রচার মানে শুধু ধর্মীয় কর্তব্য নয়, এটি সামাজিক শান্তি ও নৈতিকতার ভিত্তিও স্থাপন করে। আজকের সমাজে মিথ্যা, হিংসা ও অন্যায়ের মাঝে একজন মানুষ যদি সত্য, ন্যায় ও মানবতার পথে আহ্বান জানায়, তবে সে কেবল একজন ভালো মানুষ নয়—সে এক আলোর দিশারি। আজকের মূল বার্তা হলো সৎ কাজ শুধু নিজের জন্য নয়; অন্যকে সেই পথে আহ্বান করা মানেই নিজের জীবনের সওয়াবের ভাণ্ডার সমৃদ্ধ করা। ইসলামে সৎ কাজের সহযোগী হওয়া মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম উপায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026