1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সমন্বয়ক পরিচয়ে বিএনপি নেতাদের চরিত্রহননে ব্যস্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কানন

আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
  • 136 Time View
205

আবদুল্লাহ আল-মামুন (ক্রাইম রিপোর্টার)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট ও জনমনে বিভ্রান্তি তৈরির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ কাননের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কোনাখালী টেকপাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে মোহাম্মদ কানন ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে নিজেকে “সমন্বয়ক” ও “সাংবাদিক” পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক পরিচয় নেওয়ার জন্য তিনি একটি অখ্যাত অনলাইন মিডিয়ার নামে ভুয়া পরিচয়পত্রও তৈরি করেন। এ পরিচয়ে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে চাঁদা দাবি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যান কানন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। দেড় মাসের কারাভোগ শেষে মুক্তি পেয়ে সম্প্রতি আবারও এলাকায় সক্রিয় হয়েছেন তিনি।

এ বিষয়ে মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান হান্নান বলেন,

“কানন নামের এই যুবক বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগ করতো। সরকার পরিবর্তনের পর থেকে সমন্বয়ক পরিচয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করে। এমনকি ইউনিয়ন পরিষদে হাতেনাতে ধরা পড়ে জেলে যায়। এখন ফিরে এসে আবারও একই অপকর্মে লিপ্ত হয়েছে। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

অন্যদিকে কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম ও সদস্য সচিব মোহাম্মদ ইউনুস বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা কানন বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফেসবুকে যে পোস্ট দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এর উদ্দেশ্য। নীয় কয়েকজন ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে চাইলে তারা জানান কানন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলী সভাপতি হওয়ার পরেও সে দাম্ভিকতার সাথে চাঁদাবাজির মত অপকর্ম করে কিভাবে বুক ফুলিয়ে চলে ! কার আশকারায় সে এত বেপরোয়া । তার খুঁটির যোর কোথায় আম জনতা তা জানার অপেক্ষায়।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, কাননের এসব কর্মকাণ্ডে এলাকার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026