1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জরাজীর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম প্রাণভয়ে বারান্দায় ক্লাস

মীর শাহীন উপজেলা প্রতিনিধি লালমোহন (ভোলা)
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 92 Time View
161

মীর শাহীন উপজেলা প্রতিনিধি লালমোহন (ভোলা)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভোলা জেলার লালমোহন উপজেলার দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান কার্যক্রম একেবারে ঝুঁকিপূর্ণ পরিবেশে। শ্রেণীকক্ষের অভাব ও জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যেই ক্লাস করছে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ও ২০১৩ সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে বর্তমানে ১৫৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এক শিফটে পাঠদান করতে কমপক্ষে তিনটি শ্রেণীকক্ষের প্রয়োজন হলেও বিদ্যালয়টিতে রয়েছে মাত্র দুটি। ফলে দুই শিফটে ক্লাস পরিচালনা করতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে একটি নতুন ভবন নির্মাণ করা হলেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ভবনটি অল্প সময়ের মধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে নিয়মিত। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রেণীকক্ষের অভাবে এবং প্রাণভয়ে অনেক সময় বারান্দায় ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছালেহ উদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ না থাকায় বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। শিক্ষা অফিসে বারবার লিখিতভাবে জানিয়েও কোনো স্থায়ী সমাধান পাইনি। ভবনটিতে নিম্নমানের ইট, বালি ও সুড়কি ব্যবহার করায় প্রায়ই অংশবিশেষ খসে পড়ে, এতে শিক্ষার্থীরা আঘাতও পাচ্ছে।”
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ঝুঁকিপূর্ণ এই ভবনটি দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের মাধ্যমে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম বলেন, দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করেছি এবং উপজেলা প্রকৌশলীকে নিয়ে সয়েল টেস্ট সম্পন্ন করা হয়েছে। মেরামত করলে ভবনটি আরও কিছুদিন ব্যবহার করা যাবে। নতুন ভবনের প্রয়োজনীয়তা বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া মাত্র নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত নতুন ভবন নির্মাণের মাধ্যমে ঝুঁকিমুক্ত পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীরা যেন আবার নির্ভয়ে ক্লাস করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026