1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লোহাগাডায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নুরুল আমিন লোহাগাডা 
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 129 Time View
158

নুরুল আমিন লোহাগাডা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজন দোকানের মালিক ও কর্মচারী বলে জানা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি সুজুকি শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা ফারুকের পুত্র সোহেল (২৫) চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার জঙ্গলখৈয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক (১৪)।

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী সাহাব উদ্দীন জানান, ডিউটিরত অবস্থায় হঠাৎ বিকট একটি শব্দ শুনে কাছে গিয়ে দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। আরেকটু সামনে এগুলে দেখতে পাই দুটি দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে মগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চট্টগ্রামগামী বাসটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পারিবার জানিয়েছে, নিহত সোহেল চট্টগ্রামের একজন ব্যবসায়ী। অপরজন কর্মচারী। ব্যবসা শেষে দোকান বন্ধ করে কক্সবাজারের চকোরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ঘাতক বাস তাদের প্রাণ কেড়ে নেয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয় এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026