
নুরুল আমিন (লোহাগাডা)
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলা চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার রেঞ্জ অফিসের সামনে বাসে তল্লাশি চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এদিকে পাচার কৃত ব্যবহৃত বাসটি ও জব্দ করা হয়ছে।
সোমবার (২০ অক্টোবর)২০২৫ তারিখ দুপুর ১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি চুনতি চেঞ্জ কর্মকর্তার কার্যালয় বরাবর পৌঁছালে পুলিশ সিগন্যালে থামানো হলে পুলিশের জালে আটকা পড়ে যায় ইয়াবা সহ তিন ইয়াবা ব্যবসায়ী।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা নুর আহমেদ ছেলে জসিম উদ্দিন (৩৩), সদর উপজেলার ঝিলংজা ইউপির বাসিন্দা শাহীন আলমের ছেলে মহিউদ্দীন (৩০) ও একই এলাকার বাসিন্দা আবু সামার ছেলে মো. করিম (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িচালক ও হেলপারের সহযোগিতায় বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিল এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে কৌশলে লুকিয়ে রাখা জায়গা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কারবারিদের আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।