
প্রভাতী প্রতিবেদন
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কামারহাট বাজার এলাকা থেকে কুখ্যাত ডাকাত রাজন প্রকাশ জহিরুল ইসলাম রাজু (৩৮)-কে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। তিনি রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নাছির আলী দালাল বাড়ির বাসিন্দা এবং রায়পুর উপজেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।রামগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে (১৭ জুলাই ২০২৫) কামারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজন প্রকাশ রাজুকে আটক করা হয়। তার বিরুদ্ধে রামগঞ্জ ও রায়পুর থানায় ৬ টি মামলা চলমান রয়েছে।।
পুলিশের ভাষ্যমতে, রাজু দীর্ঘদিন ধরে রায়পুর ও আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি রামগঞ্জ এলাকায় আত্মগোপনে ছিলেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, “রাজুর বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা ছিল। আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।