
নাঈম বিন রফিক মোংলা
বাগেরহাটের মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ অক্টোবর) সকালে চাঁদপাই নৌ থানার পুলিশ জয়মনি সাইলো সংলগ্ন পশুর নদীর পূর্ব পাড় থেকে মরদেহটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। খবর পেয়ে চাঁদপাই নৌ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হক জানান, “প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জয়মনি সাইলো সংলগ্ন পশুর নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ২-৩ দিন আগে ঘটনাটি ঘটে থাকতে পারে।