1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লৌহজং হলদিয়ায় জাকের পার্টির জনসভা সম্পন্ন অর্থনৈতিক সংকট ও কৃষকের দুর্দশা দূর করার অঙ্গীকার

এম এ রাজ্জাক (সুমন) মুন্সিগঞ্জ 
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 102 Time View
178

এম এ রাজ্জাক (সুমন) মুন্সিগঞ্জ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে সম্প্রতি হলদিয়া প্রেসক্লাবে এক সুসংগঠিত জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশ নেন।

জনসভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং/টঙ্গীবাড়ি) আসনে জাকের পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাকির হোসেন (জানি)। তিনি তাঁর বক্তব্যে দেশের বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থার আধুনিকীকরণের উপর আলোকপাত করেন।

মোঃ জাকির হোসেন (জানি) অর্থনৈতিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে ব্যবসা-বাণিজ্যে যে মন্দাভাব চলছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। প্রান্তিক কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম না পাওয়ায় তারা হতাশ। জাকের পার্টি নির্বাচিত হলে কৃষকদের জন্য সহায়ক মূল্য নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, গ্রামীন জনপদের জীবনমান উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন অপরিহার্য।

নির্বাচনী ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি ব্লক চেইন প্রযুক্তির উপর গুরুত্ব দিয়ে বলেন, এই প্রযুক্তির প্রয়োগ নিশ্চিত করতে পারলে ভোটের ফল নিয়ে সৃষ্ট বিতর্ক এবং নির্বাচনের খবর অনেকাংশে কমে যাবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফেরাতে সাহায্য করবে।

জনসভাটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সদস্য মোঃ শফিকুল ইসলাম (সফি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ফয়সাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব নাইমুর রহমান রমাজান, লৌহজং উপজেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গোলাম মাওলা রতন, সাধারণ সম্পাদক জনাব মোঃ খবির মোল্লা, মুন্সিগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সম্মানিত সভাপতি জনাব তুষার আহামেদ কুতুব এবং জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট এর সভানেত্রী সোনিয়া সিকদার। বক্তারা সকলেই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দেন।

জনসভা শেষে হলদিয়া বাজারে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরিশেষে প্রেসক্লাবে ফিরে এসে দেশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণের মধ্য দিয়ে সফল জনসভাটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026