1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় নেশাগ্রস্থ ঘাতক নাতির হাতে দাদা খুন

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 101 Time View
161

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে নেশাগ্রস্থ ও মানসিক ভারসাম্যহীন নাতির আঘাতে দাদা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকাল আনুমানিক ৮টার সময় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, বগুড়া জেলা শেরপুর থানা চন্ডিপুর গ্রামের মৃত্যুর নবীর উদ্দিন ফকির এর পুত্র সাবান আলী ফকির (৭৫) । ঘটনার সূত্রে জানা যায়, নিহত সাবান আলী ফকির ছেলে আবু সাঈদ এর পুত্র নাতি মোঃ আশিক হোসেন রানা (২৬)। দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। ঘটনার দিন সকাল ৮টার দিকে রানা তার দাদার কাছে নেশার টাকা দাবি করে। দাদা টাকা দিতে অস্বীকার করলে ছোনকা বাজারে যাবার পথে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ির সামনে ইট বিছানো রাস্তায় পিছন দিক থেকে ইউক্যালিপটাস গাছের মোটা ডাল দিয়ে সাবান আলীর মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনসহ নিহতের ছেলে আবু সাইদ ভ্যানযোগে গুরুতর আহত সাবান আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেরপুর থানার এসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ঘাতক নাতি মোঃ আশিক হোসেন @ রানা স্বেচ্ছায় শেরপুর থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আশিক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মাঝে মধ্যে পরিবারের লোকজন তাকে দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখতেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026