1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি জরুরি ড. সফিকুল ইসলাম (মাসুদ)

রুবেল হোসাইন (পটুয়াখালী)
  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,
  • 186 Time View
187

রুবেল হোসাইন (পটুয়াখালী)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালী বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। যেমনভাবে আল্লাহর রাসূল (সা.) মদীনা রাষ্ট্র গড়ার আগে একদল সোনার মানুষ তৈরি করেছিলেন, আমরাও তেমনি আদর্শ মানুষ গড়ার কাজেই আত্মনিয়োগ করতে চাই।”

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরও বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ ও চরিত্রবান মানুষ গড়ার একটি আন্দোলন। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, “ভালো ছাত্র হওয়া যেমন জরুরি, তেমনি ভালো মানুষ হওয়াও অপরিহার্য। শিক্ষার যে উদ্দেশ্য—মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা—শিবিরের উদ্দেশ্যও ঠিক তাই।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের খালেদ বিন ওয়ালিদ, খাদিজা, আয়েশা, বিলাল বা আবু সাঈদ মুগ্ধের মতো আদর্শ মানুষ তৈরি হতে হবে। তোমরাই বলতে পারবে—আমরা চাই মদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি দেশ।”

ড. মাসুদ আরও বলেন, শক্তি দিয়ে নয়, জ্ঞান ও আদর্শ দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। “কোনো সরকার শক্তির জোরে টিকে থাকতে পারে না। স্বৈরাচার কখনো টেকে না। তাই ইসলামী ছাত্রশিবিরকে মোকাবেলা করতে হলে শক্তি নয়, আদর্শ দিয়েই করতে হবে।”

জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সনদ মানে জাতীয় ঐক্য। জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করতে হবে।”

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি নাজমুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় আইন ও দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, মুফতি মাওলানা জাকির হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, ও উপজেলা সভাপতি মোহাম্মদ লিমন হোসেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026