1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক প্রভাবে ৫ বোনের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ হাইকোর্টের রায় অমান্য

জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫,
  • 124 Time View
147

জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট নাগরবাড়ি এলাকায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, চাঁদাবাজি এবং দীর্ঘ ১৬ বছর ধরে হয়রানির অভিযোগ উঠেছে বরকত উল্লাহ সাগর, ফারুক মিয়া ও বাবুল মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী পাঁচ বোন তাদের জীবন ও সম্পত্তি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী কিসমত আরা, রহমত আরা এবং হুসনা হানো জানান, তারা মৃত আলী আকবর খানের সন্তান। বাবার মৃত্যুর পর পুনিয়াউটের ওই জায়গার মালিক তারা পাঁচ বোন। কিন্তু দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রভাবশালী বরকত উল্লাহ সাগর তাদের জমি দখলের পাঁয়তারা করে আসছেন।

ভুক্তভোগী কিসমত আরা ও রহমত আরা অভিযোগ করে বলেন, “বরকত উল্লাহ সাগর গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করে আসছে। সে বিভিন্ন সময়ে মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে আমাদের নাজেহাল করেছে। আমরা আমাদের বাবার সম্পত্তিতে শান্তিতে থাকতে পারছি না।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বরকত উল্লাহ সাগর একটি হত্যা মামলারও আসামি। ভুক্তভোগীরা বলেন, “একজন হত্যা মামলার আসামি হয়েও সে তার গুন্ডাবাহিনী নিয়ে আমাদের জায়গা দখল করতে চায়। আমাদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কিসমত আরা আরও জানান, এই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছিল এবং মহামান্য হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেন, “আমরা হাইকোর্টের রায় পাওয়ার পরেও বরকত উল্লাহ সাগর ও তার লোকজন আমাদেরকে এই জমিতে থাকতে দিচ্ছে না। তারা আদালতের রায়কেও অমান্য করছে।

ভুক্তভোগী বোনেরা তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং এই প্রভাবশালী চক্রের হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026