দারুল উলুম হামিদিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক সভা সম্পন্ন
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
Update Time :
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
158 Time View
দারুল উলুম হামিদিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক সভা সম্পন্ন
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চকোরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাইরাখালী দারুল উলুম হামিদিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে (৬ষ্টতম) বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। বুধবার ১৫অক্টোবর মাদরাসার মাঠে বার্ষিক সভায় মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান ও মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করেন আল্লামা ক্বারী নুরুল্লাহ (চট্টগ্রাম)। এতে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (সাতকানিয়া), মাওলানা শেখ আহাম্মদ কোভিদ সিকদার ফাঁসিয়াখালী, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ছাইরাখালি, মাওলানা গিয়াস উদ্দিন নূরী (লামা), মাওলানা মাহমুদুল হাসান (চকোরিয়া) ও মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান (আলীকদম)।এসময় বার্ষিক সভায় স্থানীয় আলেম-ওলামাগণসহ গণমাধ্যম কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে...
168
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চকোরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাইরাখালী দারুল উলুম হামিদিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে (৬ষ্টতম) বার্ষিক সভা সম্পন্ন হয়েছে। বুধবার ১৫অক্টোবর মাদরাসার মাঠে বার্ষিক সভায় মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান ও মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করেন আল্লামা ক্বারী নুরুল্লাহ (চট্টগ্রাম)।
এতে আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (সাতকানিয়া), মাওলানা শেখ আহাম্মদ কোভিদ সিকদার ফাঁসিয়াখালী, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ছাইরাখালি, মাওলানা গিয়াস উদ্দিন নূরী (লামা), মাওলানা মাহমুদুল হাসান (চকোরিয়া) ও মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান (আলীকদম)।এসময় বার্ষিক সভায় স্থানীয় আলেম-ওলামাগণসহ গণমাধ্যম কর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাইরাখালি দারুন উলুম হামিদিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ কায়সার হামিদ।