1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবচর পৌর বিএনপি নবগঠিত বিতর্কিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা

এস এম আলমগীর হুসাইন, স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 107 Time View
171

এস এম আলমগীর হুসাইন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিবচর পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় শিবচর শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিবচর পৌরসভা বিএনপি ও উপজেলা বিএনপির নবগঠিত দুটি কমিটিই আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সাজানো। এখানে দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”সভায় আরও বক্তব্য দেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন শফিক,
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়ার চৌধুরী,
শিবচর উপজেলা যুবদলের সভাপতি মো. বাকাউল করিম খান,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম,উপজেলা বিএনপি নেতা মামুন গোমস্তা, বাবলু গোমস্তা, সবুজ হাওলাদার, শওকত হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, এই দুটি কমিটিতে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে যারা অন্য স্বার্থে কাজ করে, তাদের দিয়ে কমিটি গঠন মেনে নেওয়া যায় না। আমরা এই কমিটি অবিলম্বে ভেঙে দেওয়ার দাবি জানাই। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সভায় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন বিএনপি নেতা মামুন গোমস্তা বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি ৩০ বছর ধরে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করছি। তবু আজও জানতে চাই—আর কত বছর পর আমি ত্যাগী নেতা হিসেবে মূল্যায়িত হব? তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন, এবং মুহূর্তেই সভাস্থলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026