1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়া দুপচাঁচিয়ায় খুনসহ ডাকাতিমূল হোতাসহ ৪ ডাকাত গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 127 Time View
170

দেলোয়ার হোসেন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজারে খুনসহ সংঘটিত ডাকাতির ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত্রি অনুমান ০২টা ৩০ মিনিটের সময় তালোড়া বাজার এলাকার বাসিন্দা মৃত রাধেশ শ্যাম পোদ্দারের ছেলে হিমু পোদ্দার আগরওয়ালা (৬২), বাড়িতে ৫-৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের চাকুর ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারপিট করে নগদ ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা ওই সময় হিমু পোদ্দারের বড় বোনে বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাত দল ভোর অনুমান ০৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার পরপরই বগুড়া জেলা পুলিশের ডিবি টিম দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে সক্ষম হয়। ইতোমধ্যে মূল হোতা জুয়েলসহ আসলাম, ইমরান ও রাজু নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে লুন্ঠিত টাকার মধ্যে ১৩,০০০ টাকা, খুন হওয়া ভিকটিমের ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং অন্য ভিকটিমের আরও ১টি মোবাইল ফোনসহ মোট ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026