1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মাদকের থাবা সুদ ও প্রতারণার জালে মান্দার জনজীবন বিপর্যস্ত সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 204 Time View
205

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দা উপজেলায় মাদক ব্যবসা, চড়া সুদে ঋণ দেওয়া এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের এক ভয়াবহ চক্রের উৎপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সংঘবদ্ধ চক্রের অপতৎপরতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, মোঃ কামাল হোসেন (পিতা: মোঃ হেলাল উদ্দিন, সাং: বড়পই) এবং মোঃ আপেল মাহমুদ (বিপ্লব, পিতা: মোঃ আবুল কালাম আজাদ, সাং: পারইল) এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা। তাদের নেতৃত্বে মোঃ ফারুক হোসেন (পিতা: মৃত আছির উদ্দিন, সাং: বড়পই) ও মোঃ আব্দুল জব্বার (পিতা: মৃত আছির উদ্দিন, সাং: বড়পই)-সহ আরও কয়েকজন সক্রিয়ভাবে মাদক ব্যবসা, অবৈধ সুদের কারবার এবং জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্রটি বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ গ্রহণ করে তা সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে উচ্চ সুদে বিতরণ করে। ঋণ প্রদানের সময় তারা কৌশলে ঋণগ্রহীতাদের কাছ থেকে ফাঁকা (ব্ল্যাংক) চেক জমা নেয়।

নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অথবা কোনো কারণে জটিলতা সৃষ্টি হলে, চক্রটি সেই ব্ল্যাংক চেক জালিয়াতি করে বিপুল পরিমাণ টাকা আদায়ের জন্য মিথ্যা মামলা করে। মাত্র ১০ হাজার টাকার ঋণের বিপরীতে ১০ লাখ টাকা আদায়ের জন্য মামলা করার মতো নজিরবিহীন ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বহু ঋণগ্রহীতা সর্বস্বান্ত হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন, আর এই সুদারুরা রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন।

এসব ভয়াবহ অপতৎপরতার কারণে মান্দা উপজেলার বড়পই, পারইল-সহ আশপাশের এলাকার নিরীহ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মটু ফোনেও সাধারণ মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি এদিকে, মান্দার এই মাদক, সুদ ও প্রতারক চক্রের ভয়াবহ অপতৎপরতা এবং এর ফলে জনজীবনের দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিক মোঃ সাইফুল ইসলামকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, চক্রের সদস্যরা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি, সাংবাদিকের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়েরের হুমকিও দিচ্ছে বলে জানিয়েছেন মোঃ সাইফুল ইসলাম। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ পরিস্থিতিতে ভুক্তভোগী এলাকাবাসী এবং সচেতন মহল এই মাদক, সুদ ও প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সাথে, সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026