1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানে পরিবেশ বান্ধব ই বাইকের বিক্রয় সেবা উদ্বোধন 

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 136 Time View
203

মোঃ আবদাল মিয়া 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার জেলার পর্যটন নগরী চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে জমকালো অনুষ্ঠানে উদ্বোধন হলো আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ‘বার্ডি ই-বাইক’-এর বিক্রয়সেবা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা খ্যাত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের ষষ্ঠ তলার কনফারেন্স হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান খাজা টিপু সুলতান এই সেবার উদ্বোধন করেন।অনুষ্ঠানে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় জনগণসহ প্রায় কয়েক শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, “তেলবিহীন, শব্দহীন ও ধোঁয়ামুক্ত এই ‘বার্ডি ই-বাইক’ পরিবেশবান্ধব হওয়ায় এটি ভবিষ্যতের যানবাহন। এটি পরিবেশবান্ধব, সাশ্রয়ী এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎচালিত পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি যে কোন বয়সের মানুষ ব্যবহার করতে পারে বিশেষ করে নারীরা ব্যবহার করতে পারে যেখানে নারীদের অন্যদের সাথে চলা সমস্যার সম্ভাবনা রয়েছে সেখানে সে এককভাবে এই বাইকটি ব্যবহার করতে পারে এতে করে সময় এবং অর্থ দুটির অপচয় রোধ হবে।তিনি আরো জানান, Saint’s Eye Limited চীন থেকে এই ই-বাইক আমদানি করেছে। বার্ডি মডেলের এই ই-বাইকে রয়েছে ১২০০ ওয়াটের হাই-পারফরম্যান্স মোটর ও ৭২/২০Ah লিড-অ্যাসিড ব্যাটারি। প্রতি পূর্ণ চার্জে বাইকটি চলবে ৭০-৮০ কিলোমিটার পর্যন্ত, আর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। চার্জ সম্পূর্ণ হতে সময় লাগে ৫-৬ ঘণ্টা। এতে টিউববিহীন টায়ার, সামনের ডিস্ক ব্রেক ও আধুনিক সাসপেনশন ব্যবস্থাও রয়েছে। ঢাকা বা কোন বড় শহরে নয়, বরং শ্রীমঙ্গলেই প্রথম শোরুম স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে খাজা টিপু সুলতান বলেন, শ্রীমঙ্গলেই তাঁদের আরও তিনটি প্রতিষ্ঠান রয়েছে-গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, রোশনি অটো রাইস মিল ও রোশনি পলি ফাইবার। তাই স্থানীয় বিনিয়োগের ধারাবাহিকতায় এখান থেকেই বিক্রয়সেবা শুরু করা হয়েছে। ্যকথা প্রসঙ্গে তিনি বলেন, আমার শেষ ইচ্ছা আমিও শ্রীমঙ্গলের মাটিতে থাকবো, ইতিমধ্যে মহাজেরাাবাদে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্স এ মসজিদুল আউলিয়া কাজে আশা মোজাম্মেল (র.) নামে একটি মসজিদ করা হয়েছে এবং জান্নাতুল ফেরদৌস নামে একটি কবরস্থান রয়েছে সেই মাটিতেই আমার থাকার শেষ ইচ্ছা পোষণ করছি যদি আল্লাহ চায়।এসময় তিনি তার ব্যবসার সাথে নির্ধারিত এমাউন্ট এর মাধ্যমে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করারও আহ্বান জানান এবং প্রয়োজনে নির্ধারিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য বলেন। তিনি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যা দিয়েছে তা যথেষ্ট, আলহামদুলিল্লাহ,আপনারা যাদের সুযোগ রয়েছে তারা চাইলে আমার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করতে পারেন। এ সময় প্রসঙ্গত কয়েকজনের প্রশ্নের জবাব দেন, তিনি বলেন-আমাদের এই প্রোগ্রামের দাওয়াতের কার্ড যাদের কাছে রয়েছে তারা এই মাসের ভিতরে বাইকটি ক্রয় করতে চাইলে ৬ পার্সেন্ট কম দামে কিনতে পারবেন। এসময় শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মাথায় বিষয়টি রয়েছে আমি চেষ্টা করব যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে কিভাবে তাদের হাতে এটা পৌঁছে দেওয়া যায়, আশা করি এখানে অনেক ব্যাংক কর্মকর্তা রয়েছেন তারা বিষয়টি বিবেচনা করবেন, আমরা তাদের সাথে কথা বলবো। কোম্পানির কর্মকর্তারা জানান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট প্রাঙ্গণের শোরুম থেকেই এখন ‘বার্ডি ই-বাইক’ বিক্রি ও প্রদর্শন করা হবে। ভবিষ্যতে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে এই ই-বাইকের শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026