
হালিম আতিক টাঙ্গাইল
জনাব এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির , সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয়, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বি এন পি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল ঘাটাইল ৩ আসন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘোষণার লিফলেট বিতরন করেছেন ঘাটাইল পৌরসভার ৯নং ওয়ার্ড দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।
বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল পৌরসভার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে ৩১ দফার গুরুত্ব সম্পর্কে ধারণা দেন।
এসময় তিনি পৌরসভার বাজার, দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং বিএনপির রাজনৈতিক অঙ্গীকার সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হাজী, পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, সহ অঙ্গ ও সহযোগীদলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।