1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পলাশে শিক্ষকদের ৩ দফা দাবি এবং পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

মিনার হোসেন খান,নরসিংদী
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 166 Time View
179

মিনার হোসেন খান,নরসিংদী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ পলাশ উপজেলা শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ও ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান সমাবেশে বক্তারা বলেন, সরকারের দেয়া স্বল্প ভাতা ও সীমিত সুযোগ সুবিধায় শিক্ষক কর্মচারীদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এ সময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলে ও জানান।

শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পলাশ থানা সদর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।এ সময় বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান তালুকদার,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, সেকান্দরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম ও খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।শিক্ষা কর্মচারীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত উল্লেখ করে বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহব্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026