1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পোরশায় আঞ্চলিক মহাসড়কে ‌প্রায় রাতেই হচ্ছে ডাকাতি আতঙ্কে এলাকাবাসী

সাজেদুর রহমান (নওগাঁ )
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 125 Time View
152

সাজেদুর রহমান (নওগাঁ )

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোন ভূমিকা। প্রতিনিয়ত চারিদিকে ডাকাতি হওয়ার ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ডাকাতরা আঞ্চলিক মহাসড়কে সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুট করে নিচ্ছে। বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে দোকানে থাকা মালামাল লুট করে নিচ্ছে। রাতের বেলা ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে নিচ্ছে। এমন ঘটনা এখন পোরশা উপজেলার চারিদিকে। ডাকাত আতঙ্কে রাত কাটছে ব্যবসায়ী, পথচারী ও সাধারন মানুষদের।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত সাত কিলোমিটারের মধ্যে তিনটি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই সাত কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের তিন নাইট গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৮টি দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

এর আগে গত রোববার দিবাগত সন্ধা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক ঘন্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথ রোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা সমস্ত মালামাল নিয়ে নেয় ডাকাতদল। অনেকে তাদের মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০ জনকে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধ্যা থেকে রাতভর। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা দেখে হতাশ এলাকাবাসী।

মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ঐ সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে। ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলে জানান এলাকাবাসী। গত সপ্তাহে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া বাজারের মুদিখানা ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করেতার কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।

ঘটনাস্থল পরিদর্শন করলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃসাফিউল সারোয়ার বিপিএম এবং সাপাহার সার্কেল শ্যামলী রানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026