
মোঃ শাহ আলম
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রতারকের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী মোঃ ফিরোজ মোল্যা। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লোহাইড় গ্রামের মোকসেদ মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা জানান, তার স্ত্রী জাফরিন সুলতানার পৈত্রিক সম্পত্তি—বাটিকামারী মৌজার হাল খতিয়ান নং ৫৬৮, দাগ নং ৮২৫ ও ৮৮৫-এর ১.৬১ একর জমি বিক্রয়ের উদ্দেশ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার নিখরহাটি গ্রামের বদরুজ্জামান সামাদের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়।এরপর ১৬ অক্টোবর ২০২৪ তারিখে বায়নানামা স্বাক্ষরিত হয় এবং ৩১ অক্টোবর ২০২৪ তারিখে সাভারের পূবালী ব্যাংকে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। একই দিনে জাফরিন সুলতানার অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয় এবং উভয়পক্ষ বায়নানামায় স্বাক্ষর করেন। ব্যাংকের সিসি ক্যামেরায় এই লেনদেনের ভিডিও সংরক্ষিত রয়েছে বলে জানান ফিরোজ মোল্যা।পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মুকসুদপুর পূবালী ব্যাংকে বাকি ২২ লক্ষ টাকা নগদ প্রদান করা হয় এবং জাফরিন সুলতানা বদরুজ্জামান সামাদের নামে দলিলে স্বাক্ষর করেন। পুরো প্রক্রিয়ায় নজরুল ফকির নামে একজন সহযোগিতা করেন এবং ব্যাংকের প্রমাণপত্রেও তার স্বাক্ষর রয়েছে।ফিরোজ মোল্যার অভিযোগ, সমস্ত আইনি লেনদেন ও দলিল সম্পন্ন হওয়ার প্রায় আট মাস পর নজরুল ফকির ৪০১/২৫ নম্বর মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও দাবি করেন, নজরুল ফকির ইতোমধ্যে ওই জমির অবশিষ্ট ২ শতাংশ দখল করে সেখানে আধা পাকা দোকানঘর নির্মাণ করছেন।তিনি বলেন, “নজরুল ফকির একজন ভূমিদস্যু ও প্রতারক প্রকৃতির ব্যক্তি। আমি ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।এ বিষয়ে জানতে চাইলে মাহবুল ইসলাম নজরুল ফকিরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।