চিরিরবন্দরে কারেন্ট হাট গরুহাটিতে অজ্ঞান পার্টির কবলে দুই গরু ব্যবসায়ী, আটক ১
মোঃ আমজাদ হোসেন, উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর
Update Time :
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
150 Time View
চিরিরবন্দরে কারেন্ট হাট গরুহাটিতে অজ্ঞান পার্টির কবলে দুই গরু ব্যবসায়ী, আটক ১
মোঃ আমজাদ হোসেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট গরুহাটিতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুজন গরু ব্যবসায়ী অচেতন হয়ে পড়েন। ঘটনাটি ঘটলে এলাকায় হৈচৈ পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত টের পেয়ে অজ্ঞান পার্টির সদস্যদের ধরার চেষ্টা করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা আটক ব্যক্তিকে চিরিরবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। অন্যদিকে অজ্ঞান হওয়া দুই গরু ব্যবসায়ীকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। চিরিরবন্দর এলাকায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
181
মোঃ আমজাদ হোসেন
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট গরুহাটিতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুজন গরু ব্যবসায়ী অচেতন হয়ে পড়েন। ঘটনাটি ঘটলে এলাকায় হৈচৈ পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত টের পেয়ে অজ্ঞান পার্টির সদস্যদের ধরার চেষ্টা করে। এ সময় একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা আটক ব্যক্তিকে চিরিরবন্দর থানার পুলিশের কাছে সোপর্দ করেন। অন্যদিকে অজ্ঞান হওয়া দুই গরু ব্যবসায়ীকে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। চিরিরবন্দর এলাকায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।