1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫,
  • 149 Time View
181

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

প্রিয় সহযোদ্ধা ভাই, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।

গভীর শ্রদ্ধা ও বিনয়ের সাথে আপনাকে একটি বিশেষ আয়োজনের খবর জানাতে লিখছি। আগামী ১৪ই অক্টোবর, রোজ মঙ্গলবার, আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক, সাংবাদিকতার আলোর দিশারী, প্রয়াত মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাঁর দেখানো পথ, তাঁর শিক্ষা ও স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন।

আলতাফ স্যার কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা, অভিভাবক এবং প্রকৃত পথপ্রদর্শক। তাঁর স্নেহময় সান্নিধ্য ও অমূল্য দিকনির্দেশনা আমাদের সাংবাদিকতা জীবনে পাথেয় হয়ে আছে। জীবনের চলার পথে এবং পেশাগত দিকনির্দেশনায় তাঁর অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না।

স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আমরা একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এই শোক ও স্মরণের দিনে আমরা সকলে একত্রিত হতে চাই, স্যারের জন্য দোয়া করতে চাই এবং তাঁর আদর্শকে স্মরণ করতে চাই।

তারিখ: আগামী ১৪ই অক্টোবর, মঙ্গলবার সময়: বাদ আছর (আছরের নামাজের পর) স্থান: গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি এর কার্যালয়, চৌধুরী বাড়ি অগ্রণী ব্যাংক এর নিচ তলায়, ভোগড়া চৌধুরী বাড়ি, বাসন, গাজীপুর মহানগর।

এই বিশেষ স্মরণানুষ্ঠানে আপনার আন্তরিক উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, স্যারের প্রিয় ছাত্রদের একজন হিসেবে আপনার উপস্থিতি তাঁর প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা নিবেদনে এক নতুন মাত্রা যোগ করবে এবং এই আয়োজনের মহিমা বৃদ্ধি করবে।

দয়া করে এই মহতী আয়োজনে উপস্থিত হয়ে স্যারের জন্য দোয়া এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে আমাদের সহায়ক হবেন। আপনার মূল্যবান সময় ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসান্তে, এম কাজল খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026