
ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডঃ সুবীর সরকার
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসা কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর ২০২৫ ইং (শনিবার) সকাল ১০টায়, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ডা. আওলাদ, ডা. শুভেন্দু সরকার, সেলবরষ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুজাহিদ আহমেদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সালেহ আহমদ, রবি মিয়া, রাজু ভূইয়া, উজ্জ্বল সরকার, সোহান মিয়া, এনামুল হক এনি, শাকিল শাহ, সাইফুল্লাহ,মহিউদ্দিন আরিফ প্রমুখ।
সভায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহে স্বচ্ছতা এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
ডা. সুবীর সরকার তাঁর বক্তব্যে বলেন,
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন, তাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের কাজকে আরও গতিশীল করে তুলবে।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য চিকিৎসকরা।