1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আন্দোলন সংগ্রামের মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে- এ টি এম মাসুম

নুর উদ্দিন,নোয়াখালী
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 106 Time View
134

নুর উদ্দিন,নোয়াখালী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১০ অক্টোবর (শুক্রবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার উদ্যোগে রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাসুম।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮ টায় আল-ফারুক একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এ টি এম মাসুম বলেন, ৫৪ বছর যে জনগণ ভোট কারচুপির শিকার হয়েছে, গুন্ডাপান্ডা দিয়ে ব্যালট বাক্স চুরি, দিনের ভোট রাতে দিয়ে জনগণের ভোটাধিকার ক্ষুন্ন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। পিআর এর গুরুত্ব জনগণের সামনে সর্বশক্তি দিয়ে তুলে ধরতে জামায়াতের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। বাংলাদেশের সংসদে পূর্বেও মহিলা সদস্য নির্বাচনে পিআর পদ্ধতি চালু ছিলো, যারা বলে পিআর পদ্ধতি বুঝেনা তারা এখনও বোকার স্বর্গে বাস করে। জামায়াতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিকে সামনে রেখে ৫ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে এদেশে পুনরায় স্বৈরশাসক তৈরি হবে। তাই জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, ন্যায় ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে। দেশের ৪ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করে গড়ে তোলা হবে। দেশ সংস্কারের লক্ষ্যে লুটপাট, ঘুষ, খুন ও খুনিদের বিচার কার্যকর করা হবে। নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে। শ্রমিক, দিনমজুরদের অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

তিনি আরো বলেন, দেশের দূর্নীতি দমনে আইনি কার্যক্রম আরো মজবুত করা হবে। জনগণের অধিকার রক্ষায় জবাবদিহিতার সংস্কৃতি চালু করা হবে। ন্যায়, সত্য, যোগ্য, দক্ষ ও ভদ্রলোকদের রাজনীতিতে আসতে হবে। আইনের নামে, সংবিধানের নামে মানুষের উপরে নানা ধরনের অনিয়ম, জুলুম নির্যাতন হতো। জামায়াতে ইসলামীকে দেশ শাসনের দায়িত্ব দিলে দেশে আইনের ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026