1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পি আর পদ্ধতিতে নির্বাচন হল শুভংকরের ফাঁকি বিএনপি নেতা কামাল জামান মোল্লা

এস এম আলমগীর হুসাইন (শিবচর)  
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 182 Time View
213

এস এম আলমগীর হুসাইন (শিবচর)  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পি আর পদ্ধতিতে এ দেশে নির্বাচন হতে দেব না। এটি শুভঙ্করের ফাঁকি, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার একটি চক্রান্ত।”

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় শিবচরের বহেরতলা উত্তর ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।

তিনি বলেন, “এই দেশে নির্বাচনের জন্য প্রয়োজন স্বচ্ছ ও প্রচলিত পদ্ধতি, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। পি আর পদ্ধতি নামক এই প্রহসনের মাধ্যমে ভোটাধিকার হরণ করা হচ্ছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জাতির প্রকৃত কল্যাণ সম্ভব।

শনিবার বিকেলে শিবচরের বহেরতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সরকারেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং পরিচালনা করেন শিবচর উপজেলাবিএনপির আহবায়ক শাহাদাত হোসেন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা।

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ উন্নত জীবন পাবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপি’র প্রধান লক্ষ্য।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপি অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান, শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান, নবনির্বাচিত সদস্য শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), মাহবুব মাদবর, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নারগিস আক্তার, বনানী থানার যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নূর ,উপজেলা বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026