1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসাদুল্লাহ আহমদের মনোনয়ন প্রত্যাশা: জনপ্রিয়তায় শীর্ষে ‘ধানের শীষ’-এর সম্ভাব্য প্রার্থী

অভিজিত শীল নাচোল 
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 172 Time View
190

অভিজিত শীল নাচোল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা আসাদুল্লাহ আহমদ। দীর্ঘ ৪৪ বছর ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এই নেতা এলাকার মানুষের কাছে সদালাপি, পরোপকারী এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। দলীয় কর্মী ও সাধারণ ভোটারদের বিশ্বাস, তাঁর দীর্ঘ ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং ব্যাপক জনসম্পৃক্ততার কারণে আসছে নির্বাচনে ‘ধানের শীষ’-এর মনোনয়ন তাঁর বাইরে যাওয়ার সম্ভাবনা কম।

মনোনয়ন মানদণ্ডে এগিয়ে আসাদুল্লাহ,

বিএনপি সূত্রে জানা গেছে, এবার মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দল বেশ কিছু কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে: দলীয় আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ না করা, বিগত ১৭ বছরের লড়াই-সংগ্রামে সক্রিয় ভূমিকা, জনসম্পৃক্ত কাজে অংশগ্রহণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা এবং ব্যক্তিগত জনপ্রিয়তা।

দলীয় নেতাকর্মীদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল্লাহ আহমদ এসব মানদণ্ডের প্রায় সবকটিতেই অন্যান্য প্রত্যাশীদের তুলনায় এগিয়ে আছেন। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা, জিয়া পরিবারের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বিরামহীনভাবে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ তাঁকে অন্য সবার থেকে বেশি আলোচিত করে তুলেছে। এছাড়া, তাঁর প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতি সাধারণ মানুষের মাঝেও সন্তুষ্টির সৃষ্টি করেছে।

আদর্শ ও শৃঙ্খলার প্রতি অবিচল,

আসাদুল্লাহ আহমদ তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে খুবই স্পষ্ট। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যদি দখল, চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যায়, সে যদি আমার মায়ের পেটের ভাইও হয়, তার ব্যাপারে কোনো ছাড় আমার কাছে অন্তত নেই। দলের সুনাম নষ্ট করে বিএনপি করার অধিকার কারোরই থাকবে না। এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তা।” তিনি আরও যোগ করেন, “যে দলের কারণে আমি আজ এ পর্যায়ে এসেছি, সে দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ আমরা কেউ করি নাই, করব না। এটাই আমার শিক্ষা এবং শহীদ জিয়ার আদর্শ।

দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ,

আসাদুল্লাহ আহমদের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায়, তিনি দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে আজকের অবস্থানে এসেছেন। ১৯৮১ সালে ছাত্রদলের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর পর্যায়ক্রমে তিনি ছাত্রদলের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের আহ্বায়ক, গোমস্তাপুর থানা সভাপতি, জেলা যুগ্ম আহ্বায়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯০-এর এরশাদবিরোধী আন্দোলনের সময় তিনি তিন উপজেলার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি থানা যুবদলের সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক টিমের সদস্য, এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং অসংখ্য মামলার শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা মারাত্মকভাবে আহত হয়ে তিনি কয়েকবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সর্বশেষ, গত ২৪-এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় তিনি দুই পুত্র—ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম ও হাবিবুল বাশার নাফিস-সহ পুলিশের হাতে গ্রেফতার হন।

শিক্ষাজীবনে মাস্টার্স ডিগ্রিধারী আসাদুল্লাহ আহমদ রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতার সঙ্গেও জড়িত।

০৪ অক্টোবর ২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026