
আরিফুল ইসলাম তালা
মাদককে না বলুন খেলার মাঠে ফিরে আসুন, এই প্রতি পাদ্যকে সামনে নিয়ে তালা চরগ্রাম কপোতক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছায়াবিথী সংগঠনের জমকালো আয়োজনে ৩ লক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্ট শনিবার (৪অক্টোবর) ২০২৫ বিকাল ৪:৩০ মিনিটে সাতক্ষীরা এ. আর. স্পোর্টিং ক্লাব বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি, গোপালগঞ্জ দেশি বিদেশি প্লেয়ারের সমন্বয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথী সংগঠনের প্রধান উপদেষ্টা এম মফিদুল হক লিটু এর সভাপতিত্বে খেলাটি শুভ উদ্বোধন করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু।
ছায়াবীথি সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদ এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জায়েদ এন্টারপ্রাইজ ও তালা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুস ছালাম। সার্বিক তত্ত্বাবধানে তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়া বিথী সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান সাইদ।আরো উপস্থিত ছিলেন ছায়াবিথী সংগঠনের ময়েজ উদ্দিন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সার্জেন্ট আঃ রহিম, জাহাঙ্গীর হোসেন, রেজা,আরিফুল ইসলাম, কবির, রাশেদুল,শেখ আরিফুজ্জামান,মীর মিলটোন, সিদ্দিক, আফজাল প্রমুখ। উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। খেলায় ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ ২-0 গোলে সাতক্ষীরা এ. আর. স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে।
উক্ত খেলায় দূর দুরন্ত থেকে লাখো ফুটবল প্রেমীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় । খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার বিতরণ করা হয়।