1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালীগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিতে থাকা শিশুসহ ৩ জন নি,হ,ত

মোঃ মামুন মোড়ল
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 160 Time View
204

মোঃ মামুন মোড়ল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজি দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি ডানে মোড় নিতে গিয়ে সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবু তালেব (২৭) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মো. আলী উল্লাহ (৪০)।

এ ঘটনায় আহত সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তাঁদের চার বছরের ছেলে তামিমকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশু তামিম মারা যায়।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার এসআই মো. রাসেল বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। একটি লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026