
এস এন জামান হাশেমী পাবনা
পাবনার আটঘরিয়ায় মাছ ভর্তি ভটভটি/নসিমন গাড়ির চাকায় পিষ্ট হয়ে সেলিম হোসেন (১৬) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময় লক্ষণপুর ভাঙা ব্রিজ নামক স্থানে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল রব বিষয়টি নিশ্চিত করে বলেন, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন লক্ষণপুর ভিটাপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে সেলিম হোসেন ঘটনার দিন সকালে একই গ্রামে তার মামা সোহেল রানার বাড়িতে দাওয়াত খেতে যায়।
এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে বাড়ির সামনে লক্ষনপুর সড়কে ঘুরাঘুরি করছিলেন সেলিম হোসেন।
একই সময় অপর দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী মাছ ভর্তি একটি ভটভটি /নসিমন গাড়ি দেখে মোটরসাইকেল চালক সেলিম হাইড্রোলিক ব্রেক ধরলে লক্ষ্মণপুর ভাঙা ব্রিজের সামনে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ছিটকে পড়ে যাওয়ার সাথে সাথেই মাছ ভর্তি ভটভটি /নসিমন গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা সেলিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেলিমকে হাসপাতালে নেওয