
এস এন জামান হাশেমী পাবনা
পাবনা থেকে রাজশাহী গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে কালিকাপুর গ্রামের মরহুম ইউনুস মন্ডলের ছেলে ইমরান হোসেনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর -ভবানীপুর এলাকার ঈশ্বরদী-পাবনা রেলরুটে এ ঘটনা ঘটে।
জানা গেছে সকালে রেললাইনের পাশে কৃষিজমিতে কাজ করানোর জন্য ইমরান হোসেন দিনমজুরদের নিয়ে যান। কাজের ফাঁকে রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন ইমরান ( ২৪)। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়া ইমরানের পরিবারের চলছে শোকের মাতম। নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।