1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

‎গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫,
  • 114 Time View
143

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‎গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সংলগ্ন মোহাম্মদ আলী প্লাজায় আবাসিক হোটেল মুন ফ্রেশ এ অনৈতিক কাজের তথ্য নিতে যাওয়া সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

‎বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন করে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন।

‎জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন বলেন সাংবাদিকরা সমাজ আয়না, এই আয়না যদি না থাকে তা হলে দেশের সাধারণ মানুষ দেমের দূনীতির খবর জানতে পারবেনা। আযনা ছাড়া দেশ চলতে পারবে না। তাই আপনার এই আয়না সাংবাদিকদের পাশে থাকলে সন্ত্রাসীরা আর সাংবাদিকদের উপর হামলা করার সাহস পাবে না। সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকরা লুকিয়ে থাকা তথ্য বের করে সংবাদমাধ্যমে প্রকাশ করে বলেই আপনারা তা জানতে পারেন। যদি তা না করে তা হলে দেশ তলিয়ে যাবে দূর্নীতিতে। তিনি বলেন কিছু সুবিধাবাদী সাংবাদিকদের জন্য মূল পেশাদারিত্ব সাংবাদিকরা হেনস্থার শকার হয়। এসব সুবিধাভোগী সাংবাদিকরাই হলুদ সাংবাদিক। তারা আঁতাত করে দূর্নীতিবাজদের দূর্নীতি করার সুযোগ কনে দেয়। জুলফিকার আলী জুয়েল একজন সাংবাদিক, তিনি সত্য প্রকাশ করেন বলেই আজ তাকে হেনস্তার শকার হতে হয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

‎মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকা ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল বলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য জুলফিকার আলী জুয়েল এর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে, কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় গড়ে উঠা অনৈতিক কার্যকলাপের আবাসিক হোটেল গুলো অনতিবিলম্ব বন্ধ করতে হবে। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাবে। তিনি বলেন হোটেল মুন ফ্রেশে মালিক, ম্যানেজার ও স্টাফরা এতো সাহস পেলো কোথায় থেকে পেলে, কারা তাদের এই সাহস যোগায় তাদের মুখোশ উন্মোচন করতে হবে। আসামীদের দ্রুত গ্রেফতার করা সহ হোটেল মুন ফ্রেশ দ্রুত বন্ধ করে দিতে হবে, যেন ভবিষ্যতে ওই আবাসিক হোটেল মালিক স্বপন আর কোথাও কোর রকম দেহব্যবসার জন্য কোন আবাসিক চালু করতে না পারে।

‎এসময় অন্যান্য বক্তারা বলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য ও দৈনিক জন জাগরণ-এর কান্ট্রি এডিটর, চ্যানেল ২১-এর ব্যুরো প্রধান, মোঃ জুলফিকার আলী জুয়েলকে কোনাবাড়ীতে “নিউ মুন ফ্রেশ আবাসিক হোটেল”-এর মালিক, ম্যানেজার ও স্টাফরা প্রকাশ্যে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সাংবাদিকরা, তারা বলেন কোনাবাড়ীতে আর কোন আবাসিক হোটেল চালু করতে দেওয়া হবে না। এর প্রতিবাদ জানাতে এবং সাংবাদিক নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হোটেল মুন ফ্রেশের মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জোর দাবি তোলেন।

‎এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন— জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও এশীয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার গাজী মামুন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল। মো: শিহাব উদ্দিন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক জন জাগরণ), জি.এস. জয় (নির্বাহী সম্পাদক, দৈনিক জন জাগরণ), এস এম রবিউল ইসলাম (কোনাবাড়ি থানা প্রেস ক্লাব), আবু সালেক ভূঁইয়া (ভ্রাম্যমান প্রতিনিধি, দৈনিক জন জাগরণ), মো: জিল্লুর রহমান (হেড অফ মার্কেটিং, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), দেলোয়ার হোসেন (রিপোর্টার, ৭১ টিভি), মোঃ সাগর (স্টাফ রিপোর্টার, দৈনিক ঘোষণা), মো: মাসুদ (রিপোর্টার, জন জাগরণ), সাবিনা ইয়াসমিন (স্টাফ রিপোর্টার, দৈনিক জন জাগরণ ও চ্যানেল ২১), রিয়া মনি (এশিয়ান টিভি), পিংকি (দৈনিক মাতৃ জগত), জুলফিকার আলী জুয়েল (কান্ট্রি এডিটর, দৈনিক জনজাগরণ ও ব্যুরো প্রধান, চ্যানেল ২১, এবং সদস্য, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন), জাহাঙ্গীর আলম পায়েল (দৈনিক প্রতিদিন খবর), তাইসেন আহমেদ রোহান (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের আলো), পিংকি আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃ জগত)। এছাড়াও সেখানে আরও অনেক স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন, যাদের নাম জানা যায়নি।

‎বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যাবে। তারা প্রশাসনের কাছে অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026